সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

সরকারি ভাতা পাচ্ছেন সানি লিওন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য মাসে ১০০০ টাকার ভাতার ব্যবস্থা রাখে সেখানকার স্থানীয় সরকার। সেই প্রকল্পের নাম মাহতারি বন্দন যোজনা; যার সদস্য তালিকার মধ্যে আছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম!

শুধু তাই নয়, মাসে ১০০০ টাকা করে নিয়মিতই সরকারি ভাতা পেয়েছেন সানি লিওন। একে একে উঠিয়েছেন মোট ১০ হাজার টাকা! সেই ভাতাগ্রহীতার স্বামীর নাম আবার জনি সিন্স!

সম্প্রতি ছত্তিশগড়ের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। অনেকে মনে করেছেন, তারকা সানি লিওনের অর্থের এতই প্রয়োজন যে তাকে সরকারি নারী ভাতা গ্রহণ করতে হচ্ছে! এ নিয়ে শুরু হয় তদন্ত। জানা যায়, আদতে সানি লিওন নামে একটি একাউন্ট খুলে এই ভাতার সেবা নিচ্ছিলেন এক যুবক। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে সেই অভিযুক্ত ব্যক্তি একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন; সেই অ্যাকাউন্টে খোলা হয়েছে মূলত অভিনেত্রী সানি লিওনের নামে। বলা বাহুল্য, এর সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পর্ক নেই।

ইতোমধ্যে সেই অ্যাকাউন্টটি জব্দ করেছে প্রশাসন। পাশাপাশি, এখনও পর্যন্ত ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত টাকা জমা পড়েছে, তা যাতে সরকারের ঘরে ফেরানো যায়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

ওআ/

সানি লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250