রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

যে কারণে সানি লিওনকে ঘৃণা করতেন তার মা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

অভিনেত্রী সানি লিওন। ছবি: সংগৃহীত

বর্তমান পরিচয় বলিউড অভিনেত্রী হলেও সানি লিওন পরিচিতি পেয়েছিলেন নীল সিনেমার জগতে কাজ করেই। মাত্র ১৯ বছর বয়সেই অন্ধকার সেই দুনিয়ায় পা রাখেন তিনি। 

পরিবারকে না জানিয়ে গোপনেই করেছিলেন সেই কাজ। যদিও একটা সময় তার ভাই বিষয়টা টের পেয়ে যায়। তবুও বোনকে ফেরাতে পারেননি নীল সিনেমার জগত খেকে। 

এরপর পরিবারও জানতে পারে এই তারকার পেশা সম্পর্কে। সানির কথায়, নীল ছবির দুনিয়ায় পা রেখেই এমন একটা কাজ করেছিলেন তিনি, যা শুনে রেগে আগুন হয়েছিল তার মা। শুধু তাই নয়, সানিকে সেই কাজের জন্য ঘৃণাও করতেন তিনি। 

পর্ন ইন্ডাস্ট্রিতে পা রেখেই নিজের নাম বদলে ফেলেন অভিনেত্রী। করণজিৎ কউর থেকে হয়ে যান সানি লিওন। কিন্তু এই নামটি ছিল তার ভাইয়ের। পরিবারের সকলের কাছেই এ নামে পরিচিত ছিলেন তিনি।

নাম বদলানোর জন্য ভাইয়ের নামটাই পছন্দ করেন সানি। ব্যবহার করেন নিজের নাম হিসেবে। যেটা মোটেও পছন্দ হয়নি তার মায়ের। সরাসরি তাকে জিজ্ঞেস করেন, ‘এত নামের মধ্যে তুই এই নামটাই খুঁজে পেলি?’

আরো পড়ুন: দাগ লুকাতে তলপেটে ট্যাটু করালেন মিমি

সানির ভাষ্য, ‘আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন নীল ছবির জগতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এরপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। একপ্রকার ঘৃণা করতেন আমাকে।’

যদিও সেইসব স্মৃতিই এখন পুরোনো সানির জীবনে। কারণ পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে বলিউডে ক্যারিয়ার গড়ছেন তিনি। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে সাড়া ফেলেছে তার নতুন সিনেমা ‘কেনেডি’। এই ছবিতে অনুরাগ ক্যশপের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সানি। যা তার চলচ্চিত্র ক্যারিয়ারের অন্যতম সাফল্য দেখছেন সকলে। 

এসি/ আই. কে. জে/ 



সানি লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250