বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইট বিজি-৫৮৪  সকাল ৮টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতির প্রেস উইং তা নিশ্চিত করেছে। 

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের কনস্যুলার শিলা পিল্লাইসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।  

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা করানোর কথা রয়েছে।

একে/


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250