রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

সিদ্দিক বাজারে বিস্ফোরণ মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

সিদ্দিক বাজারে বিস্ফোরণ। ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেছে আদালত। আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ্ দিবা ছন্দা প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেন।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আশ্রাব আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গত ৭ মার্চ বিকেলে গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ২৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

এম.এস.এইচ/ 

আদালত সিদ্দিক বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250