সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

সুদান থেকে দেশে ফিরলেন ৫২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

সুদান ছেড়ে যাচ্ছেন বিভিন্ন দেশের নাগরিকরা। সংগৃহীত ছবি

সংঘাত কবলিত সুদান থেকে ৫২ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার পর বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

এর আগে গতকাল বুধবার পোর্ট সুদান থেকে সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান ১৭৬ বাংলাদেশি। তাদের মধ্যে থেকে দেশে এলেন ৫২ জন।

এদিকে আরও ১৩০ জন আজকের মধ্যে কাতার এয়ারলাইন্সে ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জনের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র।

অপরদিকে শুক্রবার (১২ মে) বিশেষ ফ্লাইটে আরও ৫৫৫ জন বাংলাদেশি সুদান থেকে দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ৫৫৫ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজ খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। প্রথমে বাংলাদেশির পোর্ট সুদান থেকে জেদ্দায় আনা হবে

 এরপর সেখান থেকে বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা ঢাকায় ফিরবেন।

আরো পড়ুন: জাহাঙ্গীরের মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই: হাইকোর্ট

সুদানে ক্ষমতার দ্বন্দ্বে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে গত সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

এম/

 

সুদান বাংলাদেশি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250