রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠের ফজিলত

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষ আয়াত দুটি পড়ে যে দোয়াই করা হোক; তা কবুল করা হবে। তাকে কাঙ্ক্ষিত জিনিস দেওয়া হবে। হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিষয়টি সুস্পষ্ট করেছেন এভাবে-

হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন, একদিন হজরত জিবরিল আলাইহিস সালাম নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসেছিলেন। সে সময় তিনি উপর দিক থেকে দরজা খোলার একটা প্রচণ্ড আওয়াজ শুনতে পান। (ওপরের দিকে) মাথা উঠিয়ে বললেন, ‘এটি আসমানের একটি দরজা। আজকেই এটি খোলা হলো- এর আগে আর কখনো (এ দরজা) খোলা হয়নি। আর এ দরজা দিয়ে একজন মালায়িকাহ পৃথিবীতে নেমে এলেন। আজকের এ দিনের আগে আর কখনো তিনি (এ ফেরেশতা) পৃথিবীতে আসেননি। তারপর তিনি (ফেরেশতা) সালাম দিয়ে (নবিজিকে) বললেন-

أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِيٌّ قَبْلَكَ فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهُمَا إِلاَّ أُعْطِيتَهُ

‘আপনি আপনাকে দেওয়া দুটি নূর বা আলোর সুসংবাদ গ্রহণ করুন। আপনার আগে আর কোনো নবিকে তা দেওয়া হয়নি। আর ঐ দুটি নূর হলো- ফাতিহাতুল কিতাব বা সুরা আল ফাতিহাহ এবং সুরাহ আল বাকারাহ-এর শেষাংশ। এর যে কোনও হারফ আপনি পড়বেন তার মধ্যকার প্রার্থিত বিষয় (আপনি চা যান, তা) আপনাকে দেওয়া হবে। (মুসলিম ১৭৬২)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, এ হাদিসের ওপর যথাযথ আমল করা। সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করা। কাঙ্ক্ষিত জিনিস বা আকাঙ্ক্ষা পূরণে আবেদন করা।

আরো পড়ুন: ইসলাম মাকে দিয়েছে অনন্য মর্যাদা

আল্লাহ তা'আলা মুসলিম উম্মাহর সবাইকে এ আমলের বরকতে কাঙ্ক্ষিত জিনিস দান করবেন। সব চাওয়াকে পূরণ করে দেবেন। আল্লাহ তা'আলা কবুল করুন। আমিন।

এম এইচ ডি/ আই. কে. জে/

আমল ইবাদত উপদেশ কুরআন হাদিস সুরা ফাতিহা সুরা বাকারা আয়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250