মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

সোনার নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

১০ দিনের ব্যবধানে ফের সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (৫ নভেম্বর) বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারটের ভরিপ্রতি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের ৮৫ হাজার ৬১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭১ হাজার ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে‌ যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। সোমবার (৬ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

এসকে/ 


বাজুস ২২ ক্যারট সোনার দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250