মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

ঐতিহ্যের সঙ্গে লাবণ্যের ছোঁয়ায় পূজা চেরি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি অভিনীত 'দম' সিনেমার পোস্টার গত রোববার (১লা মার্চ) দুপুরে প্রকাশ করা হয়েছে । রেদওয়ান রনির এ সিনেমাটি আগামী ঈদে মুক্তির লক্ষ্যে গতকাল দুপুর ১টার দিকে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন পর পূজা চেরি নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে আবারও নতুনরূপে ফিরছেন।

তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে অভিনেত্রীর। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে ক্যাপশনে পূজা লিখেছেন— ‘ঐতিহ্যের সাথে লাবণ্যের ছোঁয়া।’

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের শাড়িতে সেজেছেন পূজা চেরি। সোনালি নকশা করা শাড়ি আর পরিপাটি খোঁপায় বাঁধা চুল, গলায় মানানসই চোকার, কানে দুল ও হালকা মেকআপে পূজা চেরিকে দেখাচ্ছে আরও অনিন্দ্যসুন্দর। — সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী আবহ। 

এ ছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু হাসিতে ধরা দিয়েছেন পূজা চেরি। আরেকটিতে স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার অভিব্যক্তি ও উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা। এসব ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইতে শুরু করে। এক নেটিজেন লিখেছেন— খুব সুন্দর লাগছে। আরেক নেটিজেন লিখেছেন— লালপরী আপু।

জে.এস/

পূজা চেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250