রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

ফ্রান্সের পত্রিকার খবর

সৌদি ক্লাবের প্রস্তাব গ্রহণ করেছেন মেসির বাবা!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

মেসির এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তাঁর বাবা হোর্হে মেসি - ছবি: টুইটার

লিওনেল মেসির সঙ্গে চুক্তি করতে সৌদি আরবের ক্লাব আল হিলাল বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে। সৌদি ক্লাবের দেওয়া ওই প্রস্তাব মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ফুট মার্কেতো। 

সংবাদ মাধ্যমটি দাবি করেছে, মেসির সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করতে চেয়েছে আল হিলাল। ওই দুই মৌসুসের জন্য তাকে ১.২ বিলিয়ন ইউরো বা প্রায় ১৩ হাজার ৭৯৮ কোটি টাকা বেতনের প্রস্তাব করেছে ক্লাবটি। 

গত জানুয়ারির দলবদলের মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রি এজেন্টে আল নাসরে যোগ দিয়েছেন। তিনিও সৌদি ক্লাব থেকে মোটা অঙ্কের বেতন পাচ্ছেন। তবে মেসি ১.২ বিলিয়ন ইউরোতে আল হিলালে গেলে তা হবে রোনালদোর ডাবল। 

আরো পড়ুন:ফেসবুকে বাংলাদেশ সফর নিয়ে স্ট্যাটাস মার্টিনেজের
 

ওদিকে স্প্যানিশ সংবাদ মাধ্যম দাবি করে চলেছে, মেসি বার্সেলোনায় ফিরবেন। জাভি জানিয়েছেন, নতুন চুক্তির বিষয়ে তারা ৯০ শতাংশ কাজ সম্পন্ন করে ফেলেছেন। বার্সা আর্থিক বিষয়গুলো সমাধান করার খুব কাছে আছেন বলেও উল্লেখ করেছেন। ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, মেসি কিছু দিনের মধ্যে তার ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত পৌঁছে যাবেন। তবে নতুন চুক্তির ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250