মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ *** ৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ *** ‘দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই’, সংবাদ সম্মেলন ডেকে বললেন ঢাবি ভিসি *** ফেসবুকে ‘দাঁড়িপাল্লার জয় হবে’ লেখা পোস্ট, ছাত্রদল নেতাকে বহিষ্কার

স্কুলে ভর্তির লটারি পেছালো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ডিজিটাল লটারির কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কারণে লটারির সময় পেছানো হয়েছে।

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার (২৬ নভেম্বর) স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশের কথা ছিল। তবে ওইদিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে। এজন্য লটারির ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে টেলিটকে পাঠানো এক চিঠিতে (২৮ নভেম্বর) সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি সব প্রস্তুতি নিতে বলা হয়। সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির ফল প্রকাশ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘‘আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি (মহা ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ের আবেদনকৃত শিক্ষার্থীদের অনলাইন লটারি অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে।

ধার্যকৃত তারিখ অনুযায়ী লটারি অনুষ্ঠানের ভেন্যু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (জামাই) নির্ধারণসহ যাবতীয় আনুষ্ঠানিকতা আয়োজন সংক্রান্ত প্রস্তুতি বিষয়ে অধিদপ্তরকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

জানা গেছে, আগামী বছর দেশের সরকারি ও সরকারিকৃত মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন ৫ লাখ ৬৩ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। সারাদেশের ৬৫৮টি সরকারি ও সরকারিকৃত বিদ্যালয়ে আসন আছে ১ লাখ ১৮ হাজার ১০৬টি।

আর ২০২৪ শিক্ষাবর্ষে শুধু মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি স্কুলগুলো মোট ১০ লাখ ৩ হাজার ৯৯৩টি আসন প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি করতে চাচ্ছে৷ তবে বেসরকারি স্কুলগুলোতে আড়াই লাখের মতো শিক্ষার্থীরা ভর্তির আবেদন করেছেন। ফলে বেসরকারি স্কুলগুলোতে কয়েক লাখ আসন ফাফাঁকা থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ওআ/

স্কুল ভর্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250