মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

স্ত্রীর ভুল বয়স বলে ফেলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি স্ত্রী গৌরী খানের লেখা কফি টেবিল বই ‘মাই লাইফ ইন ডিজাইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ খান। এই অনুষ্ঠান তাকে ঘিরে ছিল না, আর স্ত্রীকে তাই প্রশংসায় ভরিয়ে দিতেও কোনো ভুল করেননি শাহরুখ খান।  

তবে গৌরীর প্রশংসা করতে করতে একটা ভুল করে বসেন শাহরুখ। স্ত্রীর ভুল বয়স বলে ফেলেন। ভুল তথ্য দিতেই গৌরীর ধমক! 

গৌরীর অন্দরসজ্জা শিল্পী হিসাবে যাত্রা শুরুর কথা বলতে গিয়ে শাহরুখ ভুলবশত বলে ফেলেন, গৌরীর বয়স তখন ৪০-এর কাছাকাছি। যখন ও কাজ শুরু করে আমি বলেছিলাম আমি সাহায্যে আসতে পারি কি না! আমার কিছু বন্ধু আছে, ওদের সঙ্গে কথা বলি? গৌরী রাজি হয়নি। লোয়ার প্যারেলের ১০ ফুটের একটি দোকান, সেখানেই নিজের মতো করে কাজ শুরু করে। 

আরো পড়ুন: নতুন প্রেমের খবর দিলেন দক্ষিণী তারকা সামান্থা

স্ত্রীর বয়স নিয়ে ভুল তথ্য দিতেই জিভ কেটে অভিনেতা বলেন, গৌরীর বয়স এখন সবে ৩৭। আমাদের পরিবারে সকলের বয়স পিছনের দিকে যাচ্ছে। অভিনেতার কথা শুনে হাসির রোল অনুষ্ঠানকক্ষে। 

কিশোর বয়স থেকে একে অপরকে চেনেন শাহরুখ ও গৌরী। সেই ছোট বয়স থেকেই বন্ধুত্ব, প্রেম। দু’জনে যখন গাঁটছড়া বাঁধেন, তখন শাহরুখের বয়স ২৫, গৌরী ২১ বছর বয়সের তরুণী। বিয়ের ৩২ বছর পরে মানুষ হিসাবেও অনেক পরিণত তাঁরা। সম্পর্ক পোক্ত যেমন হয়েছে, তেমনই বদলেছে সমীকরণও। 

এসি/ আইকেজে 

স্ত্রী শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250