রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

‘স্বাধীনতাবিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধ হতে হবে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

গতকাল (২০ আগস্ট) রাতে অস্ট্রেলিয়ার সিডনিতে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশে ও বিদেশে যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারাই পরিকল্পিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করেছে। এখনও তারা বাংলাদেশকে পাকিস্তান স্টাইলের একটি রাষ্ট্রে পরিণত করার জন্য তৎপর। এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন দেশে ভুল তথ্য প্রচার করছে, বাংলাদেশ সরকার সম্পর্কে খারাপ ধারণা দিচ্ছে। মুক্তিযুদ্ধের মূল ভিত্তি রচনাকারী দল আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রবাসী বাঙালিদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠনের জন্য কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনাকে বাদ দিয়ে আলাদা কিছু ভাবার অবকাশ নেই। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে, অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে। আবার দুর্নীতিতে শীর্ষে চলে যাবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয়ে, দুঃসময়ে এমনকি বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য কমিশন গঠনের উদ্যোগেও অগ্রণী ভূমিকা পালন করেছে প্রবাসী বাংলাদেশীরা। ফলে বাংলাদেশের জন্ম, উত্থান, স্বাধীনতার প্রাপ্তি এবং আজকের বাংলাদেশ এ সবকিছুতেই প্রবাসীদের ভূমিকা অনন্য, অসাধারণ। আগামীতেও প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া-এর সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী এবং সিডনিস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শাখাওয়াৎ হোসেন। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া-এর সভাপতি ড. সিরাজুল হক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া-এর সাধারণ সম্পাদক ড. প্রদীপ রায়হান। 

এর আগে গত ১৯ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনিতে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মন্ত্রী।

আর.এইচ 

প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250