শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

স্বামীর কাছে যে কথা গোপন করেন স্ত্রী

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বিয়ে হলো এক পবিত্র বন্ধন। আর এই বন্ধনকে মজবুত করতে প্রতিটি দম্পতির উচিত একে অন্যের প্রতি যত্নশীল থাকা। না হলে দুজনের কোনো একজনের বোকামির কারণে ভেঙে যেতে পারে বিয়ে।

বর্তমানে লাভ ম্যারেজের সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে বিয়ের আগেই একে অপরের সঙ্গে অনেকটা মিলেমিশে যান। ভালোমতো জানা হয়ে যায় একে অপরকে। তবে এরপরও কিন্তু অনেকটা বাকি রয়ে যায় জানার।

অনেক পুরুষেরই ধারণা, তারা স্ত্রীর সব বিষয় সম্পর্কেই জানেন। তবে নারীদের মনের খবর বুঝে নেওয়াটা সত্যিই খুব কঠিন। বিশেষজ্ঞদের কথায়, কিছু কিছু বিষয় আছে যা বুঝে শুনেই স্বামীর কাছে গোপন করেন নারীরা। চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন বিষয় নারীরা স্বামীর কাছে গোপন রাখতে পছন্দ করেন-

শারীরিক বিভিন্ন সমস্যা

শারীরিক বিভিন্ন সমস্যা কথা নারীরা সঙ্গীর কাছে সহজে প্রকাশ করেন না। তবে অনেক স্বামী তা বুঝে নিতে পারেন। আবার অনেকেই স্ত্রী মুখ ফুটে শারীরিক কষ্টের কথা না বললে তারা টেরও পান না। সঙ্গী হিসেবে আপনার কিন্তু উচিত স্ত্রীর সব বিষয়ে খেয়াল রাখা।

অফিসের কথা

নারীরা নিজের অফিসের কথা বেশিরভাগ সময়ই বাড়িতে বলতে চান না। অনেকেই অফিসে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন, তবুও তা নিজের মধ্যেই রাখেন নারীরা।

স্বামীর কাছেও অনেক সময় অফিসের বিভিন্ন বিষয় লুকিয়ে যান নারীরা। আসলে অফিসের চাপ যাতে পরিবারে না পড়ে সে কারণেই নারীরা এ বিষয় লুকিয়ে রাখেন।

টাকা জমানোর বিষয়ে

নারীরা খুব সহজেই টাকা জমাতে পারেন। তবে ঠিক কত টাকা তার জমানো আছে এ বিষয়টি দিব্যি স্বামীর কাছে গোপন করেন নারীরা।

শারীরিক ঘনিষ্ঠতা

শারীরিক ঘনিষ্ঠতা নিয়েও নারীরা বেশিরভাগ সময়ই চুপ থাকেন। এক্ষেত্রে স্বামীকেই বুঝে নিতে হবে তার স্ত্রী ঠিক কী চান। এক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তাই সমস্যা থেকে উত্তরণে সাহায্য করে।

সাংসারিক নানা বিষয়

বিশেষজ্ঞদের মতে, একজন পুরুষ সংসারের প্রতি যতটা না যত্নবান হন তার চেয়ে দ্বিগুণ দায়িত্বশীল থাকেন নারীরা। তারা সংসার এমনকি অফিসও সামলান নিজ হাতে।

এক্ষেত্রে একজন নারীর যেমন সন্তানকে নিয়েও চিন্তা করতে হয় আবার ঘরে কী রান্না হবে, অফিসে কী কী কাজ করতে হবে কিংবা কোন আত্মীয়ের সমস্যায় পাশে দাঁড়াতে হবে সব বিষয় নিয়েই ভাবতে হয়।

এ কারণে সারাদিন কোনো না কোনো বিষয় নিয়ে ভেবে চলেন নারীরা। যার বেশিরভাগ কথাই নারীরা পুরুষকে জানান না।

আরো পড়ুন: যে ধরনের নারীর সঙ্গে রোমান্স করা যাবে না

এসব বিষয় একজন স্ত্রী তার স্বামীর কাছে গোপন করেন, তার মানে এই নয় যে তিনি প্রতারণা করছেন। ঠিক একইভাবে দেখা যাবে পুরুষের বিভিন্ন বিষয় সম্পর্কেও তার স্ত্রী ওয়াকিবহল নন।

তবে দাম্পত্যে গোপনীয়তা রাখা উচিত নয়। বিভিন্ন সমস্যায় একে অন্যকে মনের কথা খুলে বলুন। এতে ওইসব সমস্যার সমাধান আরও দ্রুত করা সম্ভব হবে। এমনকি ভালো থাকবে সম্পর্কও।

এসি/  আই.কে.জে



স্ত্রী স্বামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250