সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি *** বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে: তারেক রহমান *** র‍্যাব ও ডিজিএফআই-এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান *** নির্বাচনের ফল প্রকাশ কবে, জানাল ইসি

হাঁটুর বয়সীর সঙ্গে ঘনিষ্ঠতা মহেশের, দাঁড়িয়ে দেখলেন মেয়ে পূজা ভাট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের খ্যাতনামা পরিচালক ও প্রযোজক মহেশ ভাট। বরাবরই বিতর্কে নাম জড়িয়ে আলোচনায় আসেন তিনি। এবারও এলেন নতুন বিতর্ককে সঙ্গী করে। মেয়ে পূজা ভাটের সামনে ‘বিগ বস ওটিটি’ দ্বিতীয় মৌসুমের কনিষ্ঠ প্রতিযোগী মনীষা রানির সঙ্গে তার আচরণ নিয়ে নেটপাড়ায় উঠেছে সমালোচনার ঝড়।  

বিগ বস ওটিটি-তে চলছে ফ্যামিলি উইক। আর তাতে মেয়ে পূজা ভাটের সঙ্গে দেখা করতে আসেন মহেশ ভাট। বিগ বসের ঘরে এসে ফের বিতর্কে তিনি। দ্বিতীয় মৌসুমের অন্যতম প্রতিযোগী পূজা ভাট।

তার বাবা হিসেবে শোয়ে গিয়েছিলেন মহেশ ভাট। কিন্তু গিয়ে নাকি তিনি পূজার থেকে বেশি আরেক প্রতিযোগী মনীষা রানির প্রতি অনুরাগ বেশি দেখিয়েছেন। তাতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল।

মহেশ ভাটকে ঘরে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন মনীষা। তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যান। ৭৪ বছরের পরিচালক তাকে বাধা দিয়ে নিজে প্রণাম করতে যান। তার মাথায়, কাঁধে হাত বোলাতে বোলাতে কথা বলতে থাকেন। আর দূরে দাঁড়িয়ে বাবাকে দেখতে থাকেন পূজা ভাট।

আরেকটি ভিডিওতে আবার মনীষার হাতে হাত রেখে মহেশ বলতে থাকেন, তার জন্যই নাকি তিনি ‘বিগ বস’-এর ঘরে এসেছেন।

আরো পড়ুন: প্রতারণা মামলায় সাংবাদিকদের মুখোমুখি নুসরাত জাহান

হাঁটুর বয়সী প্রতিযোগীর সঙ্গে মহেশের এমন আচরণ নিয়েই আপত্তি নেটিজেনদের একাংশের। কী করার চেষ্টা করছেন ৭৪ বছরের পরিচালক? এমন প্রশ্ন তুলেছেন অনেকে। কারো মতে, নিজেকে প্রাসঙ্গিক রাখতেই মহেশ ইচ্ছাকৃত নানারকম রহস্যময় আচরণ করছেন যাতে তাকে ঘিরে চর্চা শুরু হয়।

আবার অনেকের কথায়, প্রতিযোগী মনীষার অস্বস্তি স্পষ্ট লক্ষ করা যাচ্ছে। কেউ কেউ আবার বলছেন, তাহলে কি মহেশের পরবর্তী শিকার মনীষা?’ সব মিলিয়ে মহেশ ঘরে ঢোকার আগেই তাকে ঘিরে চর্চা তুঙ্গে।

এসি/ আইকেজে 


মহেশ ভাট পূজা ভাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250