রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

১০ দিন বন্ধ থাকবে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক ট্রেন পরিষেবা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদুল-আজহা উপলক্ষে বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগকারী মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (১৩১০৯/১৩১১০), ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) সাময়িকভাবে বন্ধ রাখার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বাংলাদেশে ঈদুল-আজহা উদযাপনের জন্য ট্রেনগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে। ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

ঈদে ট্রেনগুলোর বন্ধের সূচি

১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ২৩, ২৫, ২৭ ও ৩০ জুন এবং ২ জুলাই।

১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস: ২৪, ২৬ ও ২৮ জুন ও ১ এবং ৩ জুলাই।

১৩১০৯ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস: ২৩, ২৭ ও ৩০ জুন।

১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ২৪ ও ২৮ জুন এবং ১ জুলাই।

১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস: ২৯ জুন।

১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস: ২৯ জুন।

এরপর থেকে অবশ্য আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে এই আন্তর্জাতিক দুই ট্রেনের।

আরো পড়ুন: ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রে এই দুটি ট্রেন ভীষণ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলোতে করে বাংলাদেশ থেকে ভারতে আসেন। আবার এপার বাংলা থেকেও অনেকে ওপার বাংলায় যান।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250