বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধাপরাধে দণ্ডিতদের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ *** রাষ্ট্রপতির ভাষণে মিশে থাকল ‘ভাগ্যের নির্মম পরিহাস’ *** ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফিফার ‘বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার’ হাফিজ উদ্দিন এবার হলেন স্পিকার *** হট্টগোলের মধ্যে ভাষণ শুরু করলেন রাষ্ট্রপতি, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের *** আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের: তারেক রহমান *** সংসদে ওয়াক আউটের পর ফেসবুকে যা লিখলেন হাসনাত আবদুল্লাহ *** চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি *** খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী *** সংসদীয় গণতন্ত্রের পুনর্যাত্রা

বন্যার্তদের পাশে দাঁড়ালো ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৪

#

বন্যার্তদের সহায়তায় ওয়ালটনের পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আয়োজিত বিশেষ সভায় বক্তব্য দিচ্ছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম

দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে অসহায় বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য পরিবেশক, প্লাজা প্রতিনিধি ও সেলস টিমকে বিশেষ দিক-নির্দেশনা দিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম। তার নির্দেশনা অনুযায়ী ‘মানুষের পাশে, মানুষের জন্য’ স্লোগানে বন্যা কবলিত এলাকাগুলোতে শুরু থেকেই উদ্ধার কার্যক্রম ও ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

রোববার (২৫শে আগস্ট) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে আয়োজিত এক বিশেষ সভায় এই দিক-নির্দেশনা দেন তিনি। সভায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সারাদেশ থেকে ওয়ালটন প্লাজার সহস্রাধিক বিক্রয় প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর ও ডিলাররা অংশ নেন।

আরো পড়ুন : অনলাইনে ওয়ালটন প্লাজায় পণ্য ক্রয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

সভায় ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, হঠাৎ করে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলার হাজার হাজার গ্রামের লাখ লাখ পরিবার আকস্মিক বন্যার কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে অতীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ওয়ালটন পরিবার যেভাবে অংশ নিয়েছিল, এবারও বন্যার্ত মানুষের সেবায় পাশে দাঁড়িয়েছেন আপনারা।

তিনি আরো বলেন, ওয়ালটন পরিবার দেশের মানুষের দুর্দিনে সর্বদা পাশে থেকেছে। করোনা দুর্যোগের সময়ও আপনারা হাজার হাজার পয়েন্ট থেকে দেশের অসহায় মানুষের মাঝে পিপিই, খাদ্য-দ্রব্য ইত্যাদি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এরই ধারাবাহিকতায় এবারও বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা স্ব স্ব অবস্থান থেকে বন্যার্ত অসহায় মানুষদের উদ্ধার ও ত্রাণসামগ্রী বিতরণে এগিয়ে এসেছেন। দেশের মানুষের জন্য আপনাদের এই অকৃত্রিম ভালোবাসায় আমরা মুগ্ধ ও গর্বিত। ওয়ালটন ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন ও সাধুবাদ জানাই। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষের সেবায় আপনারা এই কর্মসূচি চলমান রাখবেন। এর জন্য প্রয়োজনীয় সহায়তাও আমরা প্রদান করছি।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক জানান, বন্যার্তদের জন্য সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে সাধ্যমত আর্থিক অনুদান ও ত্রাণসামগ্রী প্রদান করা হচ্ছে।

সভায় বন্যার্তদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, ওয়ালটন এমডি’র বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম, চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এস/ আই.কে.জে/


ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250