শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান পেল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

ছবি: টিভি থেকে নেওয়া

এবার ৮টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ প্রদান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে প্রত্যককে ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হয়।

এর আগে গণভবনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার বিজয়ীদের মধ্যে আজীবন সম্মাননা পান আবদুস সাদেক। খেলোয়াড় হিসেবে পুরস্কার পান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ ও ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলামকে। 

আরো পড়ুন:মেসির অটোগ্রাফ নিতে লোকে চাকরি হারাতেও ভাবছে না

ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পান খন্দকার তারেক মো. নুরুল্লাহ। ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার পান আতাহার আলী খান। এ ছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পান মালা রানী সরকার ও ফজলুল ইসলাম। ক্রীড়া সংস্থা হিসেবে পুরস্কার পায় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আর ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে পুরস্কার পায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।


এম/


শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250