মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো যাদের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে মাঠে নামার আগেই বিশ্বকাপ নিশ্চিত হওয়ার খবর পেয়েছিল আর্জেন্টিনা। উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ ড্র হওয়ার পরই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা থেকে প্রথম এবং বিশ্বের চতুর্থ দল হিসেবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপ নিশ্চিত করে তারা।

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচের আগের রাতেই উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে এশিয়া থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে ইরান। সবার আগে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় জাপানের। এরপর নিশ্চিত করে নিউজিল্যান্ড। 

২০২৬ আমেরিকা, কানাডা এবং মেক্সিকো আয়োজিত ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের। যার ফলে আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবারের বিশ্বকাপে বাছাই পর্বও হচ্ছে ভিন্নভাবে। কারণ, ৪৮ দলের মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলবে তিন আয়োজক দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকো। তাদের বাছাই পর্ব খেলতে হবে না। বাকি ৪৫ দল নির্ধারণ হবে বাছাই পর্বের মাধ্যমে।

সব মিলিয়ে মোট সাত দলের এখনও পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। আয়োজক তিন দেশ- আমেরিকা, কানাডা ও মেক্সিকো। সঙ্গে বাছাই পর্ব থেকে জাপান, নিউজিল্যান্ড, ইরান ও আর্জেন্টিনা।

তবে বিশ্বকাপ এখনও নিশ্চিত না হলেও সুবিধাজনক অবস্থানে আছে বেশ কিছু দেশ। এশিয়ায় অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। পরের রাউন্ডেই হয়তো এরা বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলবে। আফ্রিকান অঞ্চলে সুবিধাজনক অবস্থানে আছে আলজেরিয়া, মিশর ও মরক্কো।

আরএইচ/এইচ.এস


বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250