বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

হজের সব ধরনের খরচের বাইরে একজন যাত্রী এবার ১২০০ ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নেওয়ার সুযোগ পাবেন। আগের বছরও সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়ার সুযোগ ছিল। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে। 

এদিকে বাংলাদেশের সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের খরচ আরও ৫৯ হাজার টাকা বেড়েছে। সৌদি আরবে খরচ বেড়ে যাওয়ায় বাংলাদেশের হজযাত্রীদের জন্য এ খরচ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আরো পড়ুন: আরো ১০০ হাসপাতালে চালু হচ্ছে বৈকালিক রোগী দেখা

এর ফলে সর্বনিম্ন সরকারি প্যাকেজ দাঁড়ালো ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। আর সর্বনিম্ন বেসরকারি প্যাকেজ বেড়ে দাঁড়ালো ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। 

এম/ আই. কে. জে/
 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250