রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

১৫ বছর আগে বাংলাদেশ কেমন ছিল, ভাবতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে খুলনা, গাজীপুর ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী - ছবি: টিভি থেকে নেওয়া

আজ থেকে ১৫ বছর আগে বাংলাদেশের অবস্থা কেমন ছিল তা ভেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, ২০০৮-এ নির্বাচিত হয়ে ২০০৯-এ সরকার গঠন করি। তারপর থেকে ২০২৩ পর্যন্ত সরকারে আছি। আপনাদের কাছে জিজ্ঞাসা করি আপনারাই বলেন, বাংলাদেশের রাস্তাঘাট, পানি নিষ্কাশন, সুপেয় পানিসহ মানুষের অর্থনৈতিক উন্নতি এবং মানুষের জীবনমান উন্নত হয়ে বাংলাদেশ বদলে গেছে কি না? এবার আপনাদের কাছে জানতে চাই। বদলে গেছে বাংলাদেশ? আন্তরিকভাবে এই প্রচেষ্টা আমরা চালিয়েছি, শুধুমাত্র একটা লক্ষ্য সামনে নিয়ে, সেটা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন পূরণ। তিনি এ দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছেন, সারাজীবন জেল-জুলুম খেটেছেন। মিথ্যা মামলা বারবার তাকে নির্যাতিত হতে হয়েছে।

আরো পড়ুন: দাম কমলো কাঁচা মরিচের, কেজি ২০০ টাকা

এর আগে এই তিন সিটির মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। আজ (সোমবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাদের শপথ পড়ানো হয়। 

তিন সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন। আমি চাই আপনারা জনগণের সেবক হিসেবেই আপনাদের নিজ নিজ এলাকায় কাজ করবেন। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250