শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে টোকিও চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাপানে শুরু হচ্ছে ৩৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১ নভেম্বর পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছেন উৎসব কর্তৃপক্ষ।

জানা গেছে, জার্মান চলচ্চিত্র নির্মাতা উইম ওয়েন্ডার্সের ‘পারফেক্ট ডেস’ সিনেমাটি প্রদর্শনের মাধ্যমে এবার উৎসবের পর্দা উঠবে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন ইয়াকুশো কোজি। চলতি বছর কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন তিনি।

টোকিও উৎসবের পর্দা নামবে ‘গডজিলা মাইনাস ওয়ান’ সিনেমাটি প্রদর্শনের মাধ্যমে। এবারের আয়োজনে জাপানি বরেণ্য নির্মাতা ইয়াসুজিরো ওজুকে বিশেষভাবে স্মরণ করা হবে। তার ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করবেন আয়োজকরা।

আয়োজক সূত্রে জানা গেছে, এবার চীনা নির্মাতা ঝাং ইমুকে আজীবন সম্মাননা দেয়া হবে। চীনের চলচ্চিত্রশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে বিশেষ ভূমিকা রাখায় তাকে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩৬তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পোস্টারের নকশা করা হয়েছে ‘টোকিও স্টোরি’র কাহিনি অনুসরণ করে।

টোকিও হলো বিশ্বের প্রথম সারির ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি। টোকিও তাকারাজুকা থিয়েটারে এর উদ্বোধন হবে। সমাপনী আয়োজন থাকবে তোহো সিনেমাস হিবিয়াতে। এবারও জাপানে বসবাসরত পুরোপুরি আনকোরা একজন পরিচালককে দেয়া হবে ‘টেক ওয়ান অ্যাওয়ার্ড’।

এসকে/

চলচ্চিত্র উৎসব টোকিও ৩৬তম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250