বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল গেলো প্রথম মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

উত্তরার প্রথম ষ্টেশন উত্তরা উত্তর থেকে সাতটা বেজে ত্রিশ মিনিটে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে প্রথম মেট্রোরেল। ঠিক আটটা বেজে দুই মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় মেট্রো। মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে আনন্দিত, উচ্ছ্বসিত যাত্রীরা।

রোববার (৫ নভেম্বর) সকালে দেখা গেছে এ চিত্র। গতকাল উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের। এর আগে গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয় উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের।

রোববার সকালে উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিল যাত্রীতে পরিপূর্ণ। মতিঝিলে নামার পরে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিল আসতে দেড় থেকে ২ ঘণ্টা সময় লেগে যায়। সে জায়গায় আমি মাত্র ২০ মিনিটে এসেছি। এটা খুবই ভালো ব্যাপার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ব্যাংক কর্মকর্তা মুরসালিন হৃদয় বলেন, সার্ভিসটা অত্যন্ত সুন্দর। মাত্র ৩০ মিনিটে মতিঝিল এসেছি। যাত্রী হিসেবে এটা আমার দীর্ঘদিনের চাওয়া ছিল। আমার আগে ২ ঘণ্টা মিনিমাম লাগতো। বিকেলের যাত্রাটা চালু হলে সবার জন্য আরো ভালো হবে।

ওআ/

মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250