বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা *** মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন কেন আরও ভয়াবহ হয়ে উঠছে *** ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

৫ সিটির মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

আওয়ামী লীগের লোগো

গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম (আবেদনপত্র) বিক্রি শুরু হচ্ছে আজ রবিবার থেকে। ১২ এপ্রিল বুধবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও একই স্থানে জমা দেওয়া যাবে।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ও কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া এবং টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র পদে নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র ধানমন্ডি কার্যালয় থেকে সংগ্রহ করে একই স্থানে জমা দেওয়া যাবে।

যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে ও কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া দলীয় মনোনয়নপ্রত্যাশী নিজে অথবা তার একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আওয়ামী লীগের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ১২ এপ্রিল বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা করতে হবে।

এম/

আওয়ামী লীগ ৫ সিটি মেয়র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250