সোমবার, ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী *** সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি *** বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল *** নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে বট, প্রতিপক্ষকে আক্রমণে এআই *** ‘স্নাইপার এর অভাব ছিল’—মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে *** হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর *** টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর *** মাদকসংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি *** তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো

‘সোনার তরী’তে আজ গাইবেন বিশিষ্ট শিল্পী আশরাফ মাহমুদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সুখবর

সময়ের জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ সোমবার (১১ই ডিসেম্বর) রাত ৯:০০টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হতে যাচ্ছে রবীন্দ্র সংগীতের আসর' বাংলার মাটি বাংলার জল' পর্ব।

আজ ১১৭২তম পর্বে রবীন্দ্র সংগীত আসরে নানা অঙ্গের রবীন্দ্র সংগীত নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী আশরাফ মাহমুদ। সংগীত শিল্পী আশরাফ মাহমুদ বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি  বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার অতিথি প্রশিক্ষক। এছাড়া তিনি বিভিন্ন চ্যানেলে ও মঞ্চে  নিয়মিত গান করেন।

আরো পড়ুন: অনুপম কেমন আছেন, জানালেন নিজের গানে

গুণী এই শিল্পী আজ ‘সোনার তরী’র আসরে একগুচ্ছ রবীন্দ্র সংগীত গেয়ে শোনাবেন। ‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এসি/ওআ



‘সোনার তরী’ শিল্পী আশরাফ মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250