শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

দুই রণবীরকে নিয়ে এ কেমন মন্তব্য করণের!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

একটা সময় পরিচালক করণ জোহরের ছবি মানেই হিরোর চরিত্রে দেখা যেত শাহরুখ খানকে। কিং খানকে নিয়ে একটানা চারটি ছবি পরিচালনা করবার পর ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ তৈরি করেন করণ। সেখানে তিনজনেই ছিল একদম আনকোরা। এরপর ২০১৬ সালে ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’ তৈরি করেন কেজো।

সেই ছবির নায়ক সুপারস্টার রণবীর কাপুর। এরপর সাত বছরের লম্বা ব্রেক ফিচার ফিল্ম পরিচালনার কাজ থেকে। সদ্যই মুক্তি পেয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, সেই ছবির নায়ক রকির চরিত্রে দেখা মিলেছে বলিউডের অপর রণবীরের। 

করণের কথায়, ‘রণবীর সিং ছবির সেটে যে এনার্জি নিয়ে আসে তার সঙ্গে অন্য কেউ তাল মেলাতে পারবে না। এর আগে আমি রণবীর (কাপুর)-এর সঙ্গে কাজ করেছি, সে একদম উলটো। সেটের মধ্যে খুব শান্ত, ধীর-স্থির। আমার কাছে এটা পুরো একটা কালচার শক ছিল বলতে পারেন।

করণ আরও বলেন, ‘রণবীর (সিং) নিজের শিল্পের মধ্যে যে পরিশ্রম, যে প্যাশন আর জোশ ওর ভিতর ভরপুর রয়েছে সেটা ওর পারফরম্যান্সকে আরও ক্ষুরধার করে তোলে। আমি এমন এনার্জি আগে কোনওদিন দেখিনি, হয়ত আর দেখবও না।

ওর কোনও জবাব নেই,  এই ছবির জন্য ও সবচেয়ে বেশি অপরিহার্য। রণবীর সিং না থাকলে রকি রান্ধাওয়া চরিত্রটার সঙ্গে কেউ সুবিচার করতে পারত না’। 

আপাতত বক্স অফিস কাঁপাচ্ছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। মুক্তির পর থেকেই দর্শক মনে দাগ কাটতে সফল রণবীর-আলিয়ার এই ছবি। মুক্তির প্রথম ১০ দিনে ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে করণ জোহরের পরিচালনায় তৈরি সাত নম্বর ছবি।

আরো পড়ুন: অপেক্ষা আর ৩০ দিনের, সবাই তৈরি তো!

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘অ্য়ায় দিল হ্যায় মুশকিল’। এরপর আর ফিচার ফিল্ম পরিচালনা করেননি করণ, প্রযোজনা-সঞ্চালনা নিয়েই ব্যস্ত থেকেছেন ধর্মা কর্ণধার। রণবীর-আলিয়া ছাড়াও এই ছবির অংশ থেকেছেন শাবনা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়রা।

পঞ্জাবি মুন্ডা রকি ও বাঙালি কন্যে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই ছবিতে। শিক্ষিত, সংস্কৃতিবান বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি, অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস পাগল, ধনী পরিবারের ছেলে রকি।

দুই ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন মেরুর মানুষ পরস্পরের প্রেমে কীভাবে পড়বে এবং শেষমেশ তাঁদের প্রেম পূর্ণতা পাবে কিনা, তাই নিয়েই এগিয়েছে এই ছবি।

এসি/ আই. কে. জে/ 



রণবীর করণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250