সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

মাঠে নামলো বিজিবির স্পেশাল টিম ‌‘র‍্যাট’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও যেকোনো নাশকতা ঠেকাতে ঢাকায় মোতায়েন করা হয়েছে বিজিবির স্পেশাল ফোর্স র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। 

বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাংবাদিকদের এসব তথ্য জানান ২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ।

আরো পড়ুন: সহিংসতার অভিযোগে জনপ্রতিনিধিসহ গ্রেপ্তার ৫০ : র‍্যাব

তিনি বলেন, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য নিয়োজিত আছি। র‍্যাট বিজিবির একটি স্পেশাল টিম। র‍্যাটের প্রতিটি সদস্য স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত। ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে কাজ করছে। দেশের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির স্পেশাল টিম র‍্যাটের সক্ষমতা রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যেকোনো নাশকতা ঠেকাতে র‍্যাট অন্যতম একটি টিম।

মেজর আবরার আল মেহমুদ আরো বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা সেক্টরে ১৬০ প্লাটুন বিজিবি সার্বক্ষণিক যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করবো।

এইচআ/ আই.কে.জে

বিজিবি জাতীয় সংসদ নির্বাচন র‍্যাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250