রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি *** সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান *** খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে শোকের মাতম *** ৫ জেলার ডিসি প্রত্যাহার *** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

যে ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজকাল অনেকেই কিডনির সমস্যায় ভুগছেন। কমবয়সীদের মধ্যে দেখা দিচ্ছে এই রোগ। পানি কম পান করা, দীর্ঘসময় প্রস্রাব চেপে রাখা, অতিরিক্ত বাইরের খাবার খাওয়া— ইত্যাদি কারণে বাড়ে কিডনির সমস্যা। 

কিডনিতে কোনো সমস্যা হলে তা বাইরে থেকে সবসময় আঁচ করা যায় না। কারণ এর উপসর্গগুলো এত মৃদু হয় যে বোঝার উপায় থাকে না। তাই কিডনি ভালো রাখতে চাইলে খাওয়াদাওয়ায় জোর দিতে হবে। চিকিৎসকদের মতে, কিডনিতে পাথর হওয়ার সমস্যা দূরে রাখতে পারে কয়েকটি ফল। চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই- 

সাইট্রাস জাতীয় ফল

ভিটামিন সি সমৃদ্ধ সাইট্রাস গোত্রের ফল কিডনি ভালো রাখে। এগুলো কিডনিতে পাথর জমতে দেয় না। তাই নিয়মিত এসব ফল খাওয়া উচিত। কমলালেবু, আনারস, পাতিলেবু, স্ট্রবেরি কিডনি ভালো রাখতে সাহায্য করে। অ্যাসিড-জাতীয় উপাদান ছাড়াও এসব ফলে থাকা ভিটামিন সি কিডনি সুরক্ষিত রাখে। তবে কামরাঙা এড়িয়ে চলবেন। 

বেদানা

কিডনি ভালো রাখতে বেদানা দারুণ কাজ করে। এই ফলে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট, যা সব ধরনের সমস্যা থেকে দূরে রাখে কিডনিকে। কিডনির কার্যকলাপ সচল রাখে বেদানা। তাই কিডনি ভালো রাখতে নিয়মিত এই ফল খান।

আরো পড়ুন: নিয়মিত কলার খোসা খান, ছুঁতে পারবে না ক্যান্সার!

বেরি

স্ট্রবেরি, ব্লুবেরিতে রয়েছে অক্সালেটস নামক অ্যান্টি অক্সিড্যান্ট। কিডনির সুরক্ষা বজায় রাখতে কাজ করে এই উপাদান। কিডনি সংক্রান্ত বিভিন্ন সমস্যার ঝুঁকি কমায় এটি। অন্যান্য ফলের সঙ্গে তাই নিয়ম করে খেতে পারেন বেরিও। উপকার পাবেন।

এসি/ আই.কে.জে/


কিডনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250