সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি *** বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে: তারেক রহমান *** র‍্যাব ও ডিজিএফআই-এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান

শাহরুখ কন্যা কেমন প্রেমিক চান জানা গেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরি খান দম্পতির কন্যা সুহানা খান। বাবার পথ অনুসরণ করে অভিনয়ে ক্যারিয়ার গড়তে চান সুহানা। তার বলিউড অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরে নানা খবর উড়ছে। অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছর বলিউডে পা রাখবেন তিনি।

পরিচালক জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে এই যাত্রা শুরু হবে সুহানার। এ সিনেমায় ভেরোনিকা লজ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ভোগ ইন্ডিয়া-কে সাক্ষাৎকার দিয়েছেন সুহানা।

এ সময় তাকে প্রশ্ন করা হয়, যদি ভেরোনিকার প্রেমিক অন্য মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় তবে সে কী করবে? জবাবে সুহানা খান বলেন— ‘এরই মধ্যে ভেরোনিকার পেছনে ছেলেদের লম্বা লাইন রয়েছে। তাই এমনটা হলে সে অন্য ছেলেদের মেসেজ দেবে।’

সিনেমার চরিত্র রূপায়ন করতে গিয়ে অন্য ছেলেদের মেসেজ দিলেও ব্যক্তিগত জীবনে ঠিক তার উল্টো সুহানা। ব্যক্তিগত জীবনের কথা জানিয়ে সুহানা বলেন, ‘এরকমটা জানতে পারলে সঙ্গে সঙ্গে ব্রেকআপ করে দেব। আমার এরকম পুরুষ পছন্দ যে এক নারীতেই সন্তুষ্ট।’

নতুন বছরের শুরুতে গুঞ্জন উঠে, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। বলিপাড়ার বাতাসে এ খবর গত কয়েক মাস ধরে ভেসে বেড়াচ্ছে।

এর আগে হিন্দুস্তান টাইমসকে অমিতাভ বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র বলেন— ‘‘ক্রিসমাস সেলিব্রেশনে কাপুর পরিবারের সামনে সুহানাকে নিজের ‘পার্টনার’ বলে পরিচয় করিয়ে দেন ২২ বছর বয়েসী অগস্ত্য।’’

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন অগস্ত্য নন্দা। এ সিনেমার শুটিং সেটে তাদের সম্পর্কের সূচনা। এ বিষয়ে সূত্রটি বলেছিলেন— ‘‘শুটিং সেটে একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন সুহানা-অগস্ত্য। নিজেদের ঘনিষ্ঠতা কখনো আড়াল করার চেষ্টা করেননি তারা।

যদিও এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কের বিষয়টি আনতে চান না দু’জনের কেউ-ই। তবে গত বছরের আগস্টে ‘দ্য আর্চিস’ টিম এই জুটির প্রেমের বিষয়টি জেনে যায়।’’ যদিও এ সম্পর্কের বিষয়ে টুঁ-শব্দটি করেননি সুহানা।

আরো পড়ুন: মঞ্চে ছিঁড়ল গায়িকার প্যান্ট, গান গাইতে দেওয়া হলো না শিল্পীকে

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান। বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে।

এসি/ আই. কে. জে/ 



শাহরুখ কন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250