শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নারিকেল গাছে মানবাকৃতি মুখ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সবুজের সমারোহের মধ্যে ঠাঁয় দাঁড়িয়ে আছে কয়েকটি ভিয়েতনামী নারিকেল গাছ। এর মধ্যে একটি নারিকেল গাছে ভেসে ওঠেছে মানবাকৃতির অবয়ব। হঠাৎ এই দৃশ্য বাড়ির মালিকের চোখে পড়ে। পরে বাড়ির অন্যদের জানালে মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি, উৎসুক জনতার ভিড় জমে যায়।

এমনই দৃশ্য দেখা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের চেওরাইদ গ্রামের উত্তর পাড়া ইলুর বাড়িতে। কৌতূহলী লোকজনরা অনেকেই বিষয়টিকে অলৌকিক বলে প্রচার করছেন। কেউ কেউ আবার প্রকৃতির খেয়ালিপনাও মনে করছেন।

শুক্রবার (২৪শে মে) ঘটনাটি প্রথম জানাজানি হয়। সেদিন থেকেই গাছটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে এ নিয়ে শুরু হয় নানান আলোচনা। এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

আরো পড়ুন : অনলাইনে ইলিশ কেনার আগে সতর্ক হোন

রোববার (২৬শে মে) সরেজমিনে দেখা যায়, বাড়ির আশপাশে মানুষের ভিড়। কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছেন অনেকেই। এই গাছটিকে দেখতে আসা মানুষেরা জানান, এর আগে এমন দৃশ্য কখনো দেখেননি তারা। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার পর কৌতূহল নিয়ে তারা দেখতে এসেছেন।

এসময় কথা হয় স্থানীয় কয়েকজনের সঙ্গে। তারা বলেন, এ ঘটনা লোকমুখে শোনার পর নিজ চোখে নারিকেল গাছে মানুষ আকৃতির চেহারা দেখতে আসলাম এবং দেখেছি। এটি অলৌকিক হউক বা স্বাভাবিকই হউক। দেখার পরে বিস্মিত হলাম আমরা।

বাড়ির মালিক মোজাম্মেল হক ফরিদ বলেন, গত শুক্রবার দুপুরের দিকে বাড়ির পূর্ব পাশের ঘরে শুয়ে মোবাইল দেখছিলাম। হঠাৎ জানালা দিয়ে গাছের দিকে চোখ পড়তেই দেখি মানুষের আকৃতির মতো। সঙ্গে সঙ্গে শুয়া থেকে উঠে বসি। শুরুতে ভীষণ ভয় পেয়েছিলাম। পরে বাড়ির সবাইকে ডেকে এনে দেখাই। আমরা এ বিষয়টিকে স্বাভাবিক কিছুই মনে করছি, তবে মানুষজন দেখতে আসছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক বলেন, বিষয়টি আমি শুনেছি। এটি অলৌকিক কিছু না। গাছে সার ও খাদ্যের অভাবে এমন আকৃতি ধরতে পারে। আকৃতির পরিবর্তনের কারণে হয়তো ভিন্নরকম দেখাচ্ছে।

এস/ আই.কে.জে/


নারিকেল গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250