শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম *** মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই *** হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প *** হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট *** ‘একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’-এর আত্মপ্রকাশ: একাত্তর-চব্বিশ মুখোমুখি না করার দাবি *** আবু জাফর সূর্যকে আটকের নিন্দা, দ্রুত মুক্তির দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** ভারতে চার বছরে দল বদল করেছেন ১১১ সংসদ সদস্য, শীর্ষে নাগাল্যান্ড ও পশ্চিমবঙ্গ *** পাকিস্তানে নিরাপত্তাচৌকিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১

অনলাইনে ইলিশ কেনার আগে সতর্ক হোন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

চাঁদপুরের ইলিশ মানেই মাছপ্রেমীদের কাছে লোভনীয় একটি ব্যাপার। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ চাঁদপুরের ইলিশ কিনতে চান। অনলাইনেও রয়েছে এই ইলিশ বিক্রির অনেক প্ল্যাটফর্ম। তবে ফেসবুক ব্যবহার করে একটি গোষ্ঠী ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। তাই অনলাইনে ইলিশ কেনার আগে সতর্ক হোন!

ইলিশ বিক্রির বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে প্রতারকরা। পুলিশ এসব প্রতারকদের থেকে ক্রেতাদের সাবধান করে ইলিশ বিক্রির ফেসবুক পেজের একটি তালিকা দিয়েছে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাথে সমন্বয় করে এই তালিকা তৈরি করা হয়েছে।

পুলিশ বলছে, তালিকাভুক্ত পেজগুলো থেকে ইলিশ কিনলে ক্রেতারা প্রতারিত হবেন না।

সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের সভাগুলোতে অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারণার বিষয়ে অনেক অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিরোধের জন্য কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ‘অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান!’ হতে প্রচারণা শুরু করা হয়েছে।

আরো পড়ুন : কোরবানির জন্য ছোট ও মাঝারি গরু পালন করেছেন বেশিরভাগ খামারি

জেলা পুলিশ জানায়, ইদানিং চাঁদপুর জেলা পুলিশের কাছে বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসছে ফেসবুকে ইলিশ বিক্রির নামে পেজের মাধ্যমে দেশি-বিদেশি ইলিশ ক্রেতাদের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে, তাজা ইলিশের ছবি ও বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ইলিশ মাছ ও ইলিশের ডিম বিক্রির কথা বলে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। পুলিশ অনুসন্ধান করে জানতে পারে, এসব পেজ চাঁদপুর থেকে পরিচালিত নয়।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সদস্যদের আওতায় অনলাইন ভিত্তিক তালিকাভুক্ত মাছ ব্যবসায়ীদের ফেসবুক পেজগুলো হচ্ছে- মাছের মেলা, চাঁদপুরের রূপালী ইলিশের বাজার, চাঁদপুর রুপালি ইলিশ, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিশের বাজার (জুরা), চাঁদপুরের ইলিশ, ফ্রেশ পণ্য (Freshponno), আস সুন্নাহ হালাল উপার্জন, রুহামা ফুডস (Ruhama Foods), চাঁদপুর ফিস (Chandpur Fish), মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেস মৎস্য ভাণ্ডার, তাজা ফিস, রারজান আক্তার (Rarjan Akter), চাঁদপুরের মাছের বাজার, এক্সসেপশনাল টি অ্যান্ড প্রডাক্টস (Exceptional Tea & Products), পঙ্খীরাজ (Pankhiraz), নগদ বাজার অনলাইন শপিং (Nogodbazar Onlice Shopping), পাঁচ মিশালী, ইলিশ বাড়ি। তাজা ইলিশ আসল বাজার, ইনটাইম ম্যানেজমেন্ট, খান এন্টারপ্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রূপালী বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস।

চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, ইলিশ ও অন্যান্য মাছ বিক্রির জন্য আমরা কিছু পেজের তালিকা করেছি। সেগুলো ছাড়াও তালিকায় অন্তর্ভূক্তির জন্য সমিতির সাথে যোগাযোগ করতে পারবেন।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তালিকা বর্হিভূত অন্যান্য অনলাইন পেজ থেকে সংশ্লিষ্টদের ইলিশ কেনার বিষয়ে সতর্ক থাকতে হবে। যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের হটলাইন নম্বরে (০১৩২০১১৬৮৯৮) যোগাযোগ করা যাবে।

এস/ আই.কে.জে

ইলিশ চাঁদপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: পুলিশের অবহেলা তদন্তে কমিটি, প্রতিবেদন দিতে হবে আজই

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

হরমুজ খুলে দিতে ইরানের সাত দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৮:৩৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250