রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

এনসিপি ১৯শে অক্টোবরের মধ্যে প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১৯শে অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত প্রতীকের তালিকা থেকে বিকল্প বাছাই করে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে হবে। তা না হলে ইসি নিজ বিবেচনায় দলটির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আজ মঙ্গলবার (১৪ই অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এনসিপিকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি। দলটি তাদের প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধিমালায় এই প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় শাপলা এনসিপিকে বরাদ্দ করা হচ্ছে না।

ইসি এনসিপিকে বিধিমালায় নির্ধারিত তালিকা থেকে একটি প্রতীক পছন্দ করতে চিঠি দিয়েছিল। ৭ই অক্টোবরের মধ্যে এ বিষয়ে এনসিপিকে জানাতে বলেছিল ইসি। তবে এনসিপি তাদের প্রতীক হিসেবে আবার শাপলা দাবি করেছে।

ইসির সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, এনসিপি শাপলা দাবি করলেও প্রতীকের তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া যায়নি। ইসির সিদ্ধান্ত একই। কমিশন মনে করে, তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার দরকার নেই।

জে.এস/

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250