শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

জাতীয় পরিচয়পত্রে যেসব তথ্য পরিবর্তন করা যাবে, জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৯ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে এবং কি কি তথ্য পরিবর্তন করা যাবে না সেগুলো নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১লা ডিসেম্বর) নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।

এদিন দুপুরে নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘কমিশন প্রবাসী ভোটার হওয়ার সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়েছে। জাতীয় পরিচয়পত্রে সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা এবং ছবি- এই ৭টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না।।’

ইসি সচিব জানান, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, জরুরি প্রয়োজনে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ ও ফোন নম্বরসহ কয়েকটি তথ্য পরিবর্তন করা যাবে।

তিনি আরো বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ, ফোন নম্বর, বিশেষ করে টেলিফোন নম্বরের বিষয়টা এসেছে আয়করের সঙ্গে।অনেকেই সমস্যা ফেস করছেন যে, তারা যে নম্বরটা ব্যবহার করেছেন এনআইডিতে, সেটা রেসপনসিভ না।’

এদিকে, আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা। আগামী  ২৫শে ডিসেম্বর পর্যন্ত এই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে ৭টি তথ্য পরিবর্তন করা যাবে কিনা সে বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

জে.এস/

ইসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250