শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী *** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক

ঈদুল আজহায় যেভাবে সাজবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদের প্রস্তুতি বেশ ভিন্ন হয়। যেহেতু কোরবানি ঈদে সকাল থেকে বিকাল পর্যন্ত সবাই ব্যস্ত থাকে কোরবানির মাংস কাটা, ভাগ করা, সংরক্ষণ, বিলানো ও অতিথিদের আপ্যায়নে। তাই ঈদের দিন সকালের মেকআপ ও পোশাক হওয়া চাই ঘরোয়া ও যথাসম্ভব আরামদায়ক। এখন যেহেতু গরম, তার মধ্যে আবার বর্ষাকাল। এ সময় যখন তখন বৃষ্টি হতে পারে আবার প্রখর রোদ্রজ্জ্বল দিনও হতে পারে।তাই এবারের ঈদে পোশাক ও সাজের ক্ষেত্রে বেশ সতর্ক থাকা উচিত। জেনে নিন আবহাওয়ার সঙ্গে মিল রেখে ঈদের সাজপোশাক যেমন হবে-

সকালের সাজ

>> ঈদের দিন সকালে গোসল করে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। এক্ষেত্রে, সালোয়ার কামিজের পাশাপাশি কাফতান সেরা পছন্দ হতে পারে।

>> গরমে ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক, তাই মেকআপের আগে কিছুক্ষণ বরফ ব্যবহার করুন মুখে। এতে মুখ বেশি ঘামবে না আবার মেকআপও সেট হয়ে থাকবে অনেকক্ষণ।

>> তারপর মুখে ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, প্রাইমার ব্যবহার করুন। সকালের সাজে বিবি বা সিসি ক্রিম ব্যবহার করলে একটা ন্যাচারাল লুক পাবেন। এ সময় ভারি কোনো ফাউন্ডেশন ব্যবহার করবেন না।

>> এবার লুস পাউডার ব্যবহার করে নিন। আইব্রো এঁকে নিন হালকা করে। চোখে কাজল না দিয়ে বরং আইলাইনার ব্যবহার করুন সকালের সাজে। মাশকারা বুলিয়ে নিন হালকা করে।

>> কপালে একটা ছোট্ট টিপে দারুন দেখাবে আপনাকে। আর লিপস্টিক পরুন হালকা রঙের। সকালের সাজে চুল এলোমেলো না রেখে পরিপাটি করে বাঁধুন নিজের ইচ্ছেমতো।

আরো পড়ুন : রান্নায় গ্যাসের অপচয় কমাতে মানতে পারেন যেসব কৌশল

বিকেলের সাজ

সকাল থেকে দুপুর সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন কোরবানি ঈদের দিন। তবে সব কাজ শেষে দুপুরের খাবারের পরে অনেকেই বিকেলে এদিক সেদিক ঘুরতে যাওয়ার প্ল্যান করেন।

আবার অনেক সময় বিকেলে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা বেড়াতে আসেন। সেক্ষেত্রে বিকেলের সাজে একটু স্নিগ্ধ আভা থাকতে হবে সাজে।

>> যদি ঘরেই থাকেন তাহলে আরামদায়ক পোশাক পরুন। নতুন কোনো সালোয়ার কামিজ পরুন। চাইলে শাড়িও পরতে পারেন। আর যদি বাইরে যান তাহলে একটু ভারি পোশাক পরতেই পারেন।

>> পোশাকের সঙ্গে মিল রেখে সাজুন এ সময়। ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করে উজ্জ্বল আইশ্যাডো, ব্লাশন, হাইলাইটার ও গাঢ় লিপস্টিক ব্যবহার করতে পারেন পছন্দসই। তবে অবশ্যই অতিরিক্ত সাজবেন না।

এ সময় যখন তখন বৃষ্টি হতে পারে, তাই বোইরে যাওয়ার সময় ওয়াটারপ্রুভ মেকআপ ব্যবহার করুন। তাহলে বৃষ্টিতে ভিজলেও মেকআপ নষ্ট হবে না।

রাতের সাজ

ঈদের রাতে অনেকেই বিভিন্ন দাওয়াতে যান কিংবা নিজেদের মতো করে ঈদ উদযাপন করতে বিভিন্ন প্ল্যান করেন। সেক্ষেত্রে রাতের সাজে একটু ভিন্নতা আনুন।

>> ঝলমলে পোশাক পরতে পারেন রাতে। রাতের সাজ কিছুটা গর্জিয়াস হলে ক্ষতি নেই। উজ্জ্বল রঙের পোশাক পরুন।

>> মেকআপের ক্ষেত্রে নিজেকে অতিরঞ্জিত করবেন না। একে একে আইব্রো, চোখ সাজিয়ে নিন নিজের মতো করে। তারপর কন্টোরিং, ব্লাশন, হাইলাইটার ব্যবহার করে গাঢ় লাল, গোলাপি বা পছন্দের রঙের লিপস্টিক ব্যবহার করুন।

>> চুল ছেড়ে রাখতে পারেন। বড় চুল হলে ফ্রেঞ্জ বেণী কিংবা পনিটেইলও করতে পারেন। চাইলে হেড ব্রেইড ব্যান্ডগুলোও পরতে পারেন।

>> পোশাকের সঙ্গে মিল রেখে জুয়েলারি পরুন। পোশাকে ভারি কাজ থাকলে হালকা জুয়েলারি পরুন। আর সিম্পল পোশাকের সঙ্গে পছন্দসই জুয়েলারি, চুরি ইত্যাদি পরতে পারেন।

এস/ আই.কে.জে/


ঈদুল আজহা সাজপোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250