শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

ভুয়া বিয়েতে মেতেছে তরুণ প্রজন্ম, নতুন বাণিজ্য

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর নেই, কনেও নেই, কন্যাদান বা সাতপাকের অনুষ্ঠানেরও কোনো নজির নেই—তবু হচ্ছে বিয়ের উৎসব। আলোকসজ্জা, গান, গাঁদা ফুলের মালা, ঝলমলে পোশাক আর অন্তহীন নাচ-গানই এই উৎসবের প্রধান আকর্ষণ।

দিল্লির বিভিন্ন বাড়ির ছাদ থেকে শুরু করে হায়দরাবাদের ক্লাব—সর্বত্র এ ধরনের ভুয়া বিয়ের উৎসবে মেতেছে ভারতের তরুণ প্রজন্ম। এর উদ্দেশ্য একটাই—বাস্তব বিয়েতে অংশ নেওয়ার বিপুল ব্যয়ের ঝামেলা এড়িয়ে বিয়ের আনন্দ উপভোগ করা।

ভারতের শহুরে তরুণ সমাজের এই অদ্ভুত প্রবণতা নিয়ে রোববার (১২ই অক্টোবর) একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট। এতে বলা হয়েছে, ভারতের বিবাহশিল্পের আয় বর্তমানে প্রায় ১২ লাখ কোটি টাকার বেশি। 

বিশেষ করে, দেশটির ধনী পরিবারগুলো একেকটি বিয়েতে কোটি কোটি রুপি ব্যয় করে। তবে এর বিপরীতে নতুন ‘ভুয়া বিয়ের’ সংস্কৃতিতে খরচ অনেক কম। এ ধরনের একটি পার্টিতে অংশ নেওয়ার জন্য ক্ষেত্রবিশেষে একেকজনের ৫০০ থেকে ৭ হাজার টাকার মতো খরচ হতে পারে।

বর্তমানে ভারতে এ ধরনের বিয়ের উৎসবের আয়োজন করছে অসংখ্য প্রতিষ্ঠান। এর মধ্যে দিল্লির ‘জুম্মা কি রাত’ নামের আয়োজক প্রতিষ্ঠানটি গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ভুয়া বিয়ের আয়োজন করেছিল।

এর উদ্যোক্তা সাহিব গুজরাল বলেন, ‘আমরা ভেবেছিলাম মজার ছলে একটা সাজানো মঞ্চ করব। কিন্তু মানুষ এমনভাবে সাড়া দেবে ভাবিনি। এখানে কেউ বিয়ে করছে না, শুধু নাচছে আর উপভোগ করছে।’

ওই অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা একে অপরকে মজা করে জিজ্ঞেস করছিলেন—আপনি কনেপক্ষ নাকি বরপক্ষ? যদিও বাস্তবে কোনো পক্ষই ছিল না সেখানে। এ ধরনের উৎসবে অচেনা মানুষ একে অপরের সঙ্গে পরিবারের মতো করে ছবি তোলেন আবার কেউ কেউ বলিউডের গানে দল বেঁধে নাচেন। মধ্যরাত নাগাদ পুরো জায়গা যেন আনন্দে ডুবে যায়।

২১ বছর বয়সী এক তরুণ বলেন, নাইটক্লাবে গেলে সবাই নিজের গ্রুপে থাকে, কিন্তু এখানে সবাই মিশে যায়।

এই ভুয়া বিয়ে এখন শুধু তরুণদের নয়, অংশ নিচ্ছেন মাঝবয়সীরাও। কেউ কেউ এই আসরকে ব্যবহার করছেন সাজগোজের সুযোগ হিসেবে। 

পূজা নামের দিল্লির এক অংশগ্রহণকারী জানান, তার কাজিনের বিয়ের একটি দামি লেহেঙ্গা বাড়িতে পড়ে ছিল। তাই তিনি সেটা পরে ভুয়া বিয়ের উৎসবে এসেছেন।

সম্প্রতি দক্ষিণ ভারতের বেঙ্গালুরু ও হায়দরাবাদে আয়োজিত ‘শাদি মুবারক’ ছিল কুইয়ার সম্প্রদায়কেন্দ্রিক একটি ভুয়া বিয়ে। আয়োজক বৈভব মোদি ও আশিস চোপড়া বলেন, ‘এটা এমন এক বিবাহ, যা আমরা আইনি স্বীকৃতি না পেলেও হৃদয়ে অনুভব করি।’

এ ধরনের বিয়েতে এখনো তেমন কোনো সামাজিক প্রতিরোধ দেখা যায়নি। তবে কিছু বিতর্ক উঠেছে। মহারাষ্ট্রে একবার অপ্রাপ্তবয়স্কদের উপস্থিতির জন্য একটি ভুয়া বিয়ের পার্টি ভেঙে দিয়েছিল পুলিশ।

সমালোচকেরা বলছেন, এটি শুধু সোশ্যাল মিডিয়ার একটি ক্ষণস্থায়ী ট্রেন্ড। কিন্তু অনেক সংগঠক বিশ্বাস করেন, ছোট শহরগুলোতে এই আয়োজন দীর্ঘস্থায়ী হতে পারে। তাদের মতে, এই ভুয়া বিয়েগুলো আসলে আড়ম্বরপূর্ণ বিয়ের চাপ, ব্যয় আর প্রত্যাশার বিরুদ্ধে একধরনের সামাজিক প্রতিক্রিয়া।

‘জুম্মা কি রাত’-এর উদ্যোক্তা গুজরাল বলেন, ‘ভারতের বিয়েশিল্প বহুদিন ধরে মানুষকে শিখিয়েছে—বিয়েতে কত টাকা খরচ হয়েছে, সেটাই বড় ব্যাপার। সেই ধারণাকে উল্টে আমরা বিয়েকে পণ্য বানিয়ে বিক্রি করছি।’

ভারতের নতুন প্রজন্মের কণ্ঠে এখন প্রায়ই শোনা যাচ্ছে—বিয়ের মতো সাজো, কিন্তু বিয়ে নয়; শুধু আনন্দে নাচো গাঁদা ফুলের আলোয়।

ভুয়া বিয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250