শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এবার নারীদের নিয়েই আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলন, জর্জরিত প্রশ্নবাণে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর এবার বিপরীত ঘটনা ঘটল। রোববার (১২ই অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তা-ই নয়, নারী নিয়ে বেশ কিছু প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। খবর দ্য ইনডিপেনডেন্টের।

যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, সংবাদ সম্মেলনে মুত্তাকিকে আফগান মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে মুত্তাকি জানান, নারীদের শিক্ষা ইসলামি শরিয়তে ‘হারাম’ নয়, তবে দেশের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার ‘পরবর্তী নির্দেশ’ না আসা পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে।

তিনি দাবি করেন, বর্তমানে আফগানিস্তানে মোট এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে ২৮ লাখই নারী ও কন্যা শিক্ষার্থী। তবে ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোতেই মেয়েরা স্নাতক পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে বলেও জানান তিনি। মুত্তাকি বলেন, ‘কিছু এলাকায় সীমাবদ্ধতা আছে। তবে এর মানে এই নয় যে আমরা শিক্ষার বিরোধী।’

তবে এই বক্তব্যে সাংবাদিকদের কোনো পাল্টা প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। আফগানিস্তানে ২০২১ সালে দুই দশক পর তালেবান দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মেয়েদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া, এমনকি পার্ক, জিমনেসিয়াম, বাজার, মসজিদ ও বিউটি সেলুনে যাওয়াও পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। ফলে আফগানিস্তানই এখন বিশ্বের একমাত্র দেশ, যেখানে রাষ্ট্রীয়ভাবে নারীদের মৌলিক অধিকার স্থগিত।

সংবাদ সম্মেলনে মুত্তাকি দাবি করেন, আফগানিস্তানে বর্তমানে শান্তি বিরাজ করছে এবং সময়ের সঙ্গে প্রয়োজনীয় পরিবর্তন আসবে। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই দাবিকে প্রত্যাখ্যান করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তালেবান শাসন নারীদের জীবনকে ‘শ্বাসরুদ্ধকর’ পরিস্থিতিতে ফেলেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রতিবাদরত ছাত্রীদের ওপর তালেবান কর্মকর্তারা হামলা চালিয়েছে এবং বেত্রাঘাত করেছে।

এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গত শুক্রবারের বিতর্কের ধারাবাহিকতায়। সেদিন দিল্লিতেই আয়োজিত তালেবান মন্ত্রীর প্রেস ব্রিফিং থেকে নারী সাংবাদিকদের উপস্থিতি বাদ দেওয়া হয়। দিল্লি পুলিশ ও নিরাপত্তাকর্মীরা সেদিন নারী সাংবাদিকদের আফগান দূতাবাসে প্রবেশে বাধা দেয়।

রোববারের সম্মেলনে বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় মুত্তাকিকে। তিনি এর ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেন, নারী সাংবাদিকদের বাদ দেওয়া ছিল প্রযুক্তিগত ত্রুটি। কারণ, সাংবাদিকদের তালিকা অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছিল।

উল্লেখ্য, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে তালেবানের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের শরিয়া আইনভিত্তিক কঠোর নীতি। ক্ষমতায় আসার পর তারা ষষ্ঠ শ্রেণির পর থেকে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করে এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথও বন্ধ করে দেয়।

আমির খান মুত্তাকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250