শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

কবিতা : তিন পুরুষ —দেবব্রত নীল

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

তিন পুরুষ 

দেবব্রত নীল

একদা এক কিশোর ছিল রুটির দোকানদার 

স্কুল পালিয়ে যুদ্ধে গেল, হলো ফৌজি হাবিলদার, 

চন্দ্র-সূর্য, গ্রহ-তারা ছাড়ি, নিল সবার ঊর্ধ্বে স্থান 

অগ্নিবীণায় ঝংকার তোলে বিষের বাঁশির গান। 


তার ধমনীতে ছিল তা-তা থৈ-থৈ খল খল নাচে রুদ্র 

চির-উন্নত বিদ্রোহী বীর, দারিদ্র্যে‌ করে যুদ্ধ, 

ঈশ্বর শির উলঙ্ঘীতে দিয়ে ব্রক্ষ্মার বুকে পিরি

স্বর্গ-মর্ত্য পাতাল ভাঙিয়া, গড়ে মানবতার সিঁড়ি।


মহাবিশ্বের বিদ্রোহী সে, জয় নব ডঙ্কার

ফুলের জলসায় নীরব হয়ে ভুলে গেল ভাষা তার। 

 

স্তব্ধ নীরব থেমে গেল সুর, শিশু হয়ে গেল বৃদ্ধ 

জীবন খাতায় লিখবো কাব্য তিন পুরুষের যুদ্ধ, 

গুলবাগিচার বুলবুলি আসলো না ফিরে আর 

একদা যে কিশোর ছিল রুটির দোকানদার।

আরো পড়ুন : কবিতা : ভালোবাসা কারে কয় —ইব্রাহীম খলিল জুয়েল

কবিতা তিন পুরুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250