শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে *** মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব *** শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি *** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

ট্রাইব্যুনালের সামনে হাজির শহীদ পরিবারের সদস্য এবং আহতরা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি : বাসস

চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিচার দাবি নিয়ে আজ সকাল (১৭ই নভেম্বর) থেকেই ট্রাইব্যুনালের সামনে জড়ো হয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য এবং আহতরা। খবর বাসসের। 

তারা আজ সকালে প্রথমে ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে অবস্থান নেন। এরপর তারা হাইকোর্টের মাজার রোড সংলগ্ন গেটের সামনে অবস্থান নেন।

ট্রাইব্যুনালের রায় দেখতে আসা স্বজন ও আহতদের কারও হাতে শহীদ স্বজনের ছবি, কেউ ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের একটাই দাবি- এই মামলায় হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক।

যাত্রাবাড়ী থেকে আসা জুলাইয়ে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রবিন বলেন, জুলাই আন্দোলনে যখন পুলিশের গুলি আমার পায়ে আঘাত করে, তখন সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে যাই। শত চেষ্টা করেও উঠে দাঁড়াতে পারছিলাম না। এরপর কিছু লোক টেনে তুলে হাসপাতালে নিয়ে যায়। দিনগুলোতে বিভীষিকাময় পরিস্থিতি ছিল, যা আজও ভুলতে পারছি না। চোখের সামনে কতো মৃত্যু ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দেখেছি। ওই নির্মম বর্বরোচিত ঘটনার হুমুকদাতা হাসিনার বিচার হলে মনে হবে শহীদ ভাইদের রক্ত বৃথা যায়নি।

বাড্ডা থেকে আসা জুলাইয়ে আহত সাংবাদিক রিপন বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হই। সে বর্বরোচিত ঘটনার রেশ এখনো রয়ে গেছে। শরীরে বয়ে বেড়াচ্ছি ক্ষত। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন।

এ রায় ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করা রয়েছে।

জে.এস/

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

🕒 প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

🕒 প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

মক্কা চুক্তির পরই সৌদিতে হুতিদের হামলা, পরীক্ষায় পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা অঙ্গীকার ও বন্ধুত্ব

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কী উদ্যোগ নিয়েছে—জানতে চাইল সংসদীয় কমিটি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250