বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের *** মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও সিদ্ধান্ত গ্রহণে দেওয়া হয় না জায়গা *** নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা, স্থানীয় নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি *** হুতিদের মোকাবিলায় মিত্রদের সামরিক সহায়তা চায় সৌদি, মিলবে কী সাড়া *** রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ *** যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ ও আওয়ামী লীগের ‘ভবিষ্যৎ নির্ধারণী’ সভা শুক্রবার *** ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক মঙ্গলবার *** ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহদী আমিন *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে এলে দুর্বল পুলিশ কিছুই করতে পারবে না’

আবারও বাড়ল সিগারেটের দাম, এবার শুধু নিম্নস্তরের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

জাতীয় বাজেটে সিগারেটের দাম বাড়ানোর কয়েক মাসের মাথায় নিম্নস্তরের সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য আবারও বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের গতকাল বুধবারের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপনটি প্রকাশ হলে দেখা যায়, প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৩ টাকা বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে। তবে, অন্য ৩ স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাঝারি স্তরের ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য আগের মতোই ৯২ টাকা থাকবে। অন্যদিকে উচ্চ স্তরের ১০ শলাকা সিগারেটের দাম ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের দাম ২১০ টাকা বা তার বেশি বহাল থাকছে।

সবশেষ এই মূল্যবৃদ্ধি শুধু নিম্নস্তরের সিগারেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যে ধরনের সিগারেটের প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল, সেটির দামই বাড়ানো হলো।

সম্প্রতি মন্ত্রিসভা নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর একটি প্রস্তাবে অনুমোদন দেয়। ২০২৭ অর্থবছরের বাজেটে সরকার ৪টি স্তরেই সিগারেটের দাম বাড়িয়েছিল।

তখন মাঝারি স্তরের ১০ শলাকা সিগারেটের দাম ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯২ টাকা এবং উচ্চ স্তরের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়। প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা বা তার বেশি করা হয়েছিল।

বাংলাদেশে বাজারজাতকৃত সিগারেটকে সাধারণত চারটি মূল্যের স্তরে ভাগ করা হয়, যার মধ্যে নিম্নস্তরের অধীনে বাজারের সবচেয়ে কমদামী সিগারেটগুলো অন্তর্ভুক্ত।

দাম বাড়ল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250