শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুনীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ

সেই কথা রাখলেন অভিনেত্রী স্বাগতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করে স্বাগতা তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৪শে জানুয়ারি আমরা বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ।’

তারপর থেকে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি।

চলতি মাসের শুরুর দিকে ঘোষণা দিয়েছিলেন নিজের বিয়ে দিয়ে মাসটি শেষ হবে। সেই কথা রাখলেন অভিনেত্রী স্বাগতা। গত বুধবার রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এই অভিনেত্রীর। আজ তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, তার স্বামীর নাম ড. হাসান আজাদ। পেশায় ব্যবসায়ী হাসান কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। 

আরো পড়ুন: ‘বড়লোকের বিটি লো’ গানের সেই শিল্পী পেলেন পদ্মশ্রী পুরস্কার

উল্লেখ্য, চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজের মতো জীবনযাপন করছিলেন স্বাগতা। বছরখানেক একা থাকার পর আবার সংসারী হওয়ার কথা ভাবেন। একদিন ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে। তার জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন এই অভিনেত্রী। এটি স্বাগতার দ্বিতীয় বিয়ে।

এসি/ আই. কে. জে/ 


অভিনেত্রী স্বাগতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250