বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার

তারেক রহমানের গাড়িতে লাগানো খামে কী ছিল?

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগানোর পাঁচ দিন পেরিয়ে গেলেও জড়িত মোটরসাইকেল চালক এখনো শনাক্ত হয়নি। যদিও পুলিশ বলছে, কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। 

তিনি বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

খামটির ভেতরে কিছু ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খামটি পুলিশের হাতে দেওয়া হয়নি এবং পুলিশ সেটি দেখেনি।

তবে তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিতদের কাছ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট বা চিঠি ছিল না। খামটি ফাঁকা ছিল এবং টেপ দিয়ে গাড়িতে লাগানো হয়েছিল। কী উদ্দেশ্যে এ ধরনের কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

গত ১৪ই জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়ি বের করে ফেরার সময় গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন তারেক রহমান। তার গাড়ির সামনে-পেছনে নিরাপত্তাদল মোতায়েন ছিল। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলচালক কিভাবে গাড়িবহরের মধ্যে প্রবেশ করল, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। 

জে.এস/

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250