সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট *** ১৬ বছরের পথচলায় ইতি, বেলজিয়ামকে বিদায় লুকাকুর *** আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, জবিতে ৫ কর্মকর্তাকে ছাত্রদল-ছাত্রশক্তির মারধর *** শেখ হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ *** ‘নাগরিক হলেই শেখ হাসিনা পাসপোর্ট পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই’ *** পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা, আওয়ামী লীগের ‘ভিন্ন দাবি’ *** নিকারের সভায় নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের প্রথম হামলার অপেক্ষায় বসে থাকবে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণতরিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকেই অবস্থান করা যুক্তরাষ্ট্রের অন্য দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হয়েছে।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র আগে হামলা চালাবে, সে অপেক্ষায় থাকবে না তেহরান। তার দাবি, কূটনীতির আড়ালে সময় ক্ষেপণ করে আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।

অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ইরান ও হুতিদের পক্ষ থেকে হামলার ঝুঁকি রয়েছে বলে নাগরিকদের সতর্ক করা হয়েছে।

এর আগে বাহরাইন সরকার জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি হামলা প্রতিহত করেছে। ঘটনাটিকে তেহরানের ‘ধারাবাহিক আগ্রাসনের’ অংশ বলে আখ্যা দিয়েছে বাহরাইন।

এদিকে ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকার সমুদ্রে পুঁতে রাখা মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে গেছে। সাম্প্রতিক দিনগুলোতে এ নিয়ে সপ্তমবারের মতো এমন ঘটনা ঘটল বলে জানিয়েছে আল জাজিরা।

মার্কিন রণতরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250