বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

নতুন সরকার গঠনের পর ভারতের সংসদের প্রথম অধিবেশন আজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে শুরু হচ্ছে পার্লামেন্টের প্রথম অধিবেশন সোমবার (২৪শে জুন)। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। 

সংবাদমাধ্যমটি বলছে, সোমবার থেকে দেশটিতে শুরু হচ্ছে নতুন সংসদের অধিবেশন। মূলত এটি সংসদের বিশেষ অধিবেশন হতে চলেছে যেখানে লোকসভা নির্বাচনে জয়ী সদস্যরা সংসদ সদস্য হিসাবে সংসদে শপথ নেবেন। এই অধিবেশনেই সংসদের দুই কক্ষের উদ্দেশে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

লোকসভা নির্বাচনের পর ইতোমধ্যেই গঠিত হয়েছে নতুন সরকার। এবার সংসদ সদস্যদের শপথ নেওয়ার পালা। সোমবার অধিবেশনের শুরুর আগেই রাষ্ট্রপতি ভবনে বিজেপি সংসদ সদস্য ভর্তৃহারি মহতাবকে লোকসভার প্রো-টেম স্পিকার হিসাবে শপথ পাঠ করাবেন প্রেসিডেন্ট মুর্মু।

আরো পড়ুন: মুসলমানদের ইতিহাস মুছে ফেলতে ৩৫০০ গ্রামের নাম বদলে দিল চীন

এরপরে বিজেপি সংসদ সদস্যরা সকাল ১১টায় সংসদে পৌঁছাবেন এবং অধিবেশন শুরুর আহ্বান জানাবেন। প্রথমদিনে নির্বাচিত সংসদ সদস্যরা নীরবতা পালনের পর লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং সকল নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা পেশ করবেন। এরপর প্রোটেম স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লোকসভার দলনেতা হিসাবে শপথ পাঠের আহ্বান জানাবেন।

সূত্র: এনডিটিভি 

এইচআ/ 

ভারত সংসদ অধিবেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250