সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

ভাড়া কমলো ঢাকা চাকা ও গুলশান চাকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

অবশেষে ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকার’ ভাড়া নৈরাজ্যের লাগাম টেনে ধরেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) থেকে এ দুটি পরিবহনে ভাড়া প্রত্যেক ক্ষেত্রে পাঁচ টাকা কমানোর নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) দুপুরে গুলশান নগর ভবনে ডিএনসিসি মেয়রের সম্মেলন কক্ষে গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী কমিউনিটি বাস সেবা নাগরিকবান্ধব করা বিষয়ক এক সভায় এ নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম।

আরো পড়ুন: চিনির নতুন দাম নির্ধারণ

সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনার বিষয়টি জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

পরে তিনি জানান, এখন থেকে মেয়রের নির্দেশ অনুযায়ী এ দুটি পরিবহনে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা করা হয়েছে, যা আগে ছিল ২৫ টাকা। আর সর্বোচ্চ ভাড়া ছিল ৩০ টাকা, তা কমিয়ে ২৫ টাকা করা হয়েছে। শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) সকাল থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

এইচআ/ 

বাসের ভাড়া ঢাকা চাকা-গুলশান চাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250