বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৯ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি যুক্তরাজ্য-বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ খাতে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় কিয়ার স্টারমার নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান। খবর বাসসের।

বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

তারেক রহমান কিয়ার স্টারমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250