শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

নির্বাচনের প্রস্তুতি হিসেবে ঢাকায় চলছে ‘মক ভোটিং’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার (২৯শে নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মক (অনুশীলনী) ভোটিং চলছে। সকাল ৮টা থেকে এ ভোটের কার্যক্রম শুরু হয়েছে। 

সকালে সরেজমিনে দেখা যায়, স্কুল প্রাঙ্গণের বাইরে নারী ও পুরুষ ভোটারদের স্লিপ সংগ্রহের জন্য পৃথক তিনটি করে ৬টি বুথ স্থাপন করা হয়েছে। ভোটাররা প্রথমেই ওই বুথগুলোতে যাচ্ছেন এবং নিজেদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোটার স্লিপ সংগ্রহ করছেন। পরে একে একে ভোটাররা কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন। 

ভোটকেন্দ্রের বাইরে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের দেখা গেছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এসব বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায়, নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি করে চারটি ভোটকক্ষ করা হয়েছে। কক্ষের সামনে ভোট দিতে যাওয়া লোকজনের ভিড় দেখা গেছে। 

সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আজকের মক ভোটিং মূলত অনুশীলন। এখান থেকে ভবিষ্যৎ নির্বাচনের জন্য অভিজ্ঞতা ও স্ট্র্যাটেজি নির্ধারণ করা হবে।

ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। ভিন্ন রঙের দুটি ব্যালট দেখে গণভোট ও জাতীয় নির্বাচনের পার্থক্য সহজেই বুঝতে পারছেন। ভোটের পরিবেশও সুষ্ঠু রয়েছে।

তিনি আরো বলেন, এই অনুশীলন কমিশনকে সময়, ব্যবস্থাপনা ও সমন্বয়ের হিসাব বুঝতে সাহায্য করবে। ভোটের হার যতই হোক, লক্ষ্য সব সময় শতভাগ ভালো করা।

প্রচার-প্রচারণা চলমান থাকবে এবং ভোটারদের অভিজ্ঞতাকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে। আজকের আয়োজন কমিশনের জন্য একটি শেখার প্ল্যাটফরম।

সকাল সাড়ে ৯টার দিকে ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় কেন্দ্রে গিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, ‘কিছুই হচ্ছে না।’ তিনি কমিশনের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরে আবার নতুন করে ভোটারদের সারিতে দাঁড় করানো হয়। মক ভোটার, মক পর্যবেক্ষক, মক সাংবাদিক, কে কোথায় থাকবেন, কী দায়িত্ব পালন করবেন, সেগুলো বুঝিয়ে দেন। এর পরে কেন্দ্রে শৃঙ্খলা আসে।  

এদিকে ভোট দিয়ে আসা ভোটার শামীমা ইয়াসমিন বলেন, আগের ভোট ও এই ভোটের মধ্যে পার্থক্য রয়েছে। এবার ভোট অনেক সুশৃঙ্খলভাবে হচ্ছে। আশা করছি, মানুষের কাছে ভালো বার্তা যাবে। সামনে যে নির্বাচন হবে আশা করছি, অবশ্যই সুশৃঙ্খল ও সুষ্ঠু হবে। নির্বাচনের ভোট ও গণভোট দুইটা নিয়ে বুঝতে সমস্যা হয়নি বলেও জানান তিনি।

গণভোট নিয়ে ভোটার মুন্সি রইছ উদ্দীন বলেন, ‘হ্যাঁ-না জানি না। লেখাও বুঝি নাই। লেখা-পড়ার টাইমও নাই। এমনিই হ্যাঁ ভোট দিয়ে আসছি।’

জে.এস/

মক ভোটিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250