শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে শেরে বাংলা নগর থানা-পুলিশ।

আজ শনিবার দুপুরে শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার করা ২৩ জনের মধ্য থেকে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য আসামিদের কয়েকজনকে সিটিটিসি ও কয়েকজনকে এটিইউ জিজ্ঞাসাবাদ করছে। এখন পর্যন্ত আমাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করেনি। কোনো মামলাও করেনি।’

মো. মনিরুল ইসলাম আরও জানান, যাদের ছেড়ে দেওয়া হয়েছে তারা কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত নয় বলেই প্রাথমিকভাবে মনে হয়েছে। তাই ছেড়ে দেওয়া হয়েছে।

থানা-পুলিশ সূত্র জানায়, ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিস্তারিত পরিচয়, রাজনৈতিক, ধর্মীয় বিষয় যাচাই করা হচ্ছে। উগ্রবাদী সংগঠনগুলোর কিছু লিফলেট ও কাগজপত্র পাওয়া গেছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ।

জঙ্গি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250