শনিবার, ৩রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাল্টার দাম ৫২০ টাকা কেন, ব্যাখ্যা চেয়ে ব্যবস্থার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর *** মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা *** ইলিশ আহরণে বিরত রাখতে সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ১৬৫৭ টন চাল বরাদ্দ *** শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী *** গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় চার নারীসহ ৫ জনের মৃত্যু *** শ্রীলঙ্কার কাছে হেরে ক্ষমা চাইলেন বাংলাদেশের কোচ *** আমাদের সমুদ্রবন্দর-নৌপথ-উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে: প্রধানমন্ত্রী *** ঢাকায় পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু *** অস্কারে প্রথমবার তথ্যচিত্র পাঠাচ্ছে পাকিস্তান *** রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না : শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

সমাবর্তন ব্যতীত শিক্ষার্থীদের সনদ দেয় না বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমাবর্তন ছাড়াই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সনদ দিতে আইনি কোনো বাঁধা নেই। তাই সমাবর্তন হয়নি এ দোহাই দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ নির্দেশনা সংক্রান্ত পোস্ট করা হযেছে। 

এতে জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাঁধা নেই।

আরও পড়ুন: ৪৬তম বিসিএস প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা

মালিকানা দ্বন্দ্ব, নিয়মিত ভিসি না থাকা, ইউজিসি ও মন্ত্রণালয়ের বিধিবিধান না মানাসহ বিভিন্ন কারণে নিয়মিত কনভোকেশনের অনুমোদন দেয় না সরকার। আর এ অজুহাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার গ্র্যাজুয়েটের সনদ আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।

এসকে/ 

সমাবর্তন সনদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250