মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

শুটিংয়ে আহত হননি শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

গুজবের কাটতি সব সময় বেশি। সোশ্যাল মিডিয়ার এ মহামারির সময়ে আসলের চেয়ে মেকির গুরুত্ব যেমন বেশি, তেমনি সত্যের চেয়ে মিথ্যারও। গতকাল শনিবার (১৯শে জুলাই) শাহরুখ খানকে নিয়ে এমনই এক গুজব সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল।

গুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাকে আমেরিকায় পাঠানো হয়েছে, এমন খবরও আসে। চিকিৎসক তাকে নাকি এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর ফলে কিং সিনেমার শুটিং শিডিউল অনেকটা পিছিয়ে গেছে।

তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে। একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাহরুখ খানের আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়।

শাহরুখ খান আমেরিকার চিকিৎসার উদ্দেশে গিয়েছেন, এটা সত্যি। তবে সেটা কিং সিনেমার শুটিংয়ে আহত হয়ে নয়। শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে অতীতে বিভিন্ন সময়ে একাধিক চোট পেয়েছেন অভিনেতা। সে সব চোট মাঝেমধ্যেই যন্ত্রণা দেয় অভিনেতাকে। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য শাহরুখ মাঝেমধ্যেই আমেরিকায় যান। তার এবারের আমেরিকা সফর তার নিয়মিত চিকিৎসার একটি অংশ।

এনডিটিভি আরও জানিয়েছে, গতকাল নয়, শাহরুখ আমেরিকায় গেছেন জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। এ মাসের শেষের দিকে তার ফেরার কথা রয়েছে। এরপরই কিং সিনেমার শুটিংয়ে আবার যোগ দেবেন।

জে.এস/

বলিউড শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

পছন্দের প্রাইভেটকার যৌতুক না পেয়ে ভাঙলেন বিয়ে, বরখাস্ত কনস্টেবল

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250