মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে সিলেট অডিটরিয়ামের নতুন নামকরণ *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি, কমতে পারে দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৪

#

ফাইল ছবি (সুখবর)

দেশে কাঁচামরিচের ঘাটতি মেটাতে বেনাপোল বর্ডার দিয়ে গত দুই দিনে ৫৯৩ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। 

মঙ্গলবার (১৫ই অক্টোবর) বিকাল পর্যন্ত ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ ভারত থেকে আমদানি করা হয়। এর আগে সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুই দিনে মোট ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

বর্তমানে বাজারে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বেনাপোল কাস্টমস সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, সোমবার দেশের ২৮ আমদানিকারক ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা। 

মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত তিনটি ভারতীয় গাড়িতে প্রায় ১১ টন কাঁচামরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। ব্যবসায়িরা জানান, এই আমদানিতে দেশের বাজারে কাঁচামরিচের দাম কমতে পারে।

ওআ/কেবি

কাঁচামরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250