মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ব্রাজিলকে হারিয়ে পঞ্চমবার সোনা জিতলো যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্যারিস অলিম্পিকে ১-০ গোলে ব্রাজিলকে হারিয়ে পঞ্চমবারের মতো অলিম্পিক নারী ফুটবলে সোনা জিতলো যুক্তরাষ্ট্রের মেয়েরা।

১৯৯৬ সালে অলিম্পিকে নারী ফুটবল অন্তর্ভুক্তির পর চারবার শিরোপা জিতেছিল মার্কিন মেয়েরা। শনিবার (১০ই আগস্ট) রাতে তাদের হাতে উঠলো পঞ্চম শিরোপা। লাতিন আমেরিকার দেশটিকে আগের দুইবারই হারের তেতো স্বাদ দিয়েছিল আমেরিকার মেয়েরা।

ব্রাজিলের মেয়েদের সামনে ছিল মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি। কিন্তু প্যারিসেও সেই প্রতিশোধ নেওয়া হলো না। পিএসজির ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে হারতে হলো মার্তাদের। এ নিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে তিনবার উঠে তিনবারই যুক্তরাষ্ট্রের কাছে হারতে হলো ব্রাজিলকে।

আরো পড়ুন : পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল ঘোষণা কবে জানালেন নির্বাচক

ম্যাচের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রকে রুখে দিয়েছিলেন ব্রাজিলের মেয়েরা। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে আর আমেরিকাকে আটকে রাখতে পারেনি ব্রাজিল। ৫৭ মিনিটে ম্যালোরি সোয়ানসন কাঙ্ক্ষিত গোলটি এনে দেন যুক্তরাষ্ট্রকে। তার ওই গোলই সোনালি আনন্দে ভাসিয়েছে মার্কিন মেয়েদের।

২৬ বছর বয়সী সোয়ানসনের এটা ছিল আবার শততম ম্যাচ। নিজের এই অর্জনকে সোনার পদক এনে দেওয়া গোলের আনন্দে স্মরণীয় করে রাখলেন সোয়ানসন।

এস/ আই.কে.জে/

যুক্তরাষ্ট্র ব্রাজিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250